পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ এর সমাপনী
পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ এর সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর আয়োজনে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), সূচনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় এ সমাপনী ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাইনুল হাসান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সনাক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। এ সময় প্রশিক্ষনার্থীদের পক্ষে অমিত বিশ্বাস ও চন্দ্রিকা মন্ডলসহ উপস্থিত বিভিন্ন অতিথি ও প্রশিক্ষনার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ এর ১৩ জনকে সফল প্রশিক্ষনার্থী হিসেবে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত