ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১২-২০২২ বিকাল ৫:৫৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়। র‍্যাব-১২ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সলঙ্গা থানার রামারচর বাজারের নেছারিয়া হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দিকচাল গ্রামের আবু তাহের ছেলে রাব্বী হোসেন (২৬) ও বলাখাল গ্রামের মৃত আবু কালাম ছেলে শুকুর (৩৫)।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ৩শ গ্রাম মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মাদক কারবারি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রীতি / প্রীতি

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার