ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৮-১২-২০২২ দুপুর ৪:২৩

ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় দুই জন ভূয়া পুলিশ ও প্রতারককে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশ।

ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোহাম্মদ শাহাদাত ও সঙ্গীয় ফোর্সসহ সাভার থানা এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে গোপনসূত্রে খবর পায় যে, রাজু খন্দকার (৩৪) নামের এক ব্যাক্তি‌কে ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে তার থে‌কে সর্বমোট ১,৯১,৫০০/- (এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা আত্মসাত করেছে। উক্ত সংবাদ পাইয়া মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় সাভার মডেল থানাধীন কর্নপাড়া এলাকা থেকে গতকাল ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১০টায় দুই জন প্রতারক‌কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন চরিতাবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে মাহাবুর রহমান  মিন্টু (২৭) ও গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ থানাধীন মনমথ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ ওমর ফারুক (৩৪)। এব্যাপারে ঢাকা জেলা উত্তর (ডিবি) জানিয়েছেন প্রাথমিক  জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেন।

আটককৃত মাহাবুর রহমান  মিন্টুর কাছ থেকে  একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এবিষয়ে  মাহাবুর রহমান (মিন্টু) কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয়ার জন্য সে উক্ত খেলনা পিস্তল বিভিন্ন সময় বি‌ভিন্ন জায়গায় প্রদর্শন করত। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রীতি / প্রীতি

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার