তিস্তা নিয়ে এক তরফা কিছু করতে চাই না : পরিকল্পনা মন্ত্রী
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন তিস্তা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, কিন্তু আমরা এক তরফা কিছু করতে চাই না,ভারতও একতরফা কিছু করে ফায়দা করতে পারবে না।আমার বিশ্বাস তারা এটা তারা করতেও চাইবে না।ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের চুক্তি ইতিমধ্যে আছে।চুক্তিটি বাস্তবায়ন করাই বিষয় এখন।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় লালমনিরহাট সদর উপজেলার মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয় রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন,আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, তিস্তা নিয়ে বিশাল একটি পরিকল্পনা ও ঘোষণা সরকারের হাতে আছে। প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে হয়ে একমত হয়ে এ কাজটি করতে চাই।
তিনি বলেন, আমাদের সরকারের ইচ্ছা হলো যাবতীয় বিষয় বিশেষ করে পানি, নদী এগুলোর সমস্যা সমাধান করা যাতে করে এগুলো আমাদের কৃষি ও অন্যান্য প্রয়োজনে কাজে আসে। তিস্তা অত্যান্ত গুরুত্বপূর্ণ নদী এ অঞ্চলের জন্য। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে অনেক আলোচনা করা হয়েছে।এছাড়া লালমনিরহাটের উন্নয়নের জন্য নানামুখী উন্নয়ন কর্মকান্ড চলছে এবং আরো কিছু উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা আছে। দ্রুত এগুলোর বাস্তবায়নের কাজ শুরু হবে।
স্মার্ট বাংলাদেশ গড়তে ও অধিক উন্নয়ন করার জন্য এই সরকারের আরো সময় ও সুযোগের প্রয়োজন আছে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনেও উপস্থিত সকালের নিকট নৌকায় ভোট প্রত্যাশা করেন তিনি।
মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয় রজত জয়ন্তী উৎসবে গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের প্রধান পৃষ্ঠপোষকতা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন(এমপি),লালমনিরহাটের জেলা প্রশাসক, মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান,লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, কয়েকহাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও সরকার দলীয় সকল সহযোগী,ভ্রাতৃপ্রতিম অংঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গোকুন্ডা ইউনিয়নের প্রায় ১০ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন
মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ
হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে