ধামরাইয়ে হাত বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ের মাকসুদা বিবি (৩৬) নামের এক নারীর হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) ধামরাই উপজেলার কালামপুর চৌড়াপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাকসুদা বিবি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বৈশখালী এলাকার মেয়ে। তিনি ধামরাইয়ের কালামপুর এলাকার খোকনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ইটভাটায় রান্নার কাজ করতেন।তার স্বামী পান্নু মিয়া (৪০) ধামরাই উপজেলার ভাটার খোলা এলাকার আবু বক্করের মালিকানাধীন ইটভাটায় কাজ করেন।জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পান্নু মিয়াকে থানায় নেয়া হয়ছে বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে মাকসুদা বিবি তার ভাড়া বাসা থেকে বের হইয়ে যান। তার পর থেকে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কালামপুর চৌরাপাড়া এলাকার একটি কলাবাগানে হাত বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাকে মুখে রক্ত লেগে ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পান্নু মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ