ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই যানজট, যানবাহন চলাচল স্বাভাবিক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১০:২
ঘন কুয়াশা কমতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কে যানজট নেই। ফলে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টায় টোলপ্লাজার বুথ খুলে দেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। পরে সকাল ৯ টার পর থেকে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
 
এরআগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ থাকে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন যানজট সৃষ্টি হয়। সে সময় যানজট নিরসনে কাজ করে পুলিশ সদস্যরা।
 
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ভোররাত থেকে টোল আদায় বন্ধ থাকার পর সকাল ৮ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়। এতে কিছু সময় যান চলাচল ধীরগতি থাকলেও বেলা ৯ টার পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এ মহাসড়কে এখন যানজট নেই।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত