ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ফেনীর সুলতানপুরে চাঁদা না পেয়ে শাহজালাল নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম এর বিরুদ্ধে।
১৫ জুলাই, বৃহস্পতিবার রাত তিনটার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ী শাহজালাল ১৫টি গরু কিশোরগঞ্জ থেকে গাড়ি বোঝাই করে এনে বিক্রির জন্য বাড়ীর সামনে রাখে। একপর্যায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করা হয়। এতে রাজি না হলে গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার তিন সহযোগী অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজালালকে জিম্মি করে। পরে শোর চিৎকার শুনে শাহজালালের চাচাতো ভাই মোঃ আল-আমিন ঘরে থেকে বের হয়ে শাহজালালকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে আল-আমিনকেও মারধর করে, পরে আল-আমিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আল-আমিনকে ছাড়িয়ে নেয়।
তাৎক্ষনিক ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা ক্ষোভে শাহজালালকে মোটর সাইকেলযোগে তুলে নিয়ে গুলি করে পাশ্ববর্তি একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম বিপিএমবারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান ঘটনাটি ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতে সন্দেহে কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত শাহ জালাল (২৭)কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বার এর ছেলে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied