ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যাত্রী-চালকের চরম ভোগান্তি

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দিনভর যানজট


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৬:২৫

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার বুথ কয়েক দফায় বন্ধ রাখায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দিনভর ছিল যানজট। ফলে চরম বিপাকে পড়ে যাত্রী ও চালকরা, বিশেষ করে নারী ও শিশুরা বেশি বিপাকে পড়েন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত সেতুর টোলপ্লাজা বন্ধ রাখার ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের মহাসড়কের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ১৬-১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি ও ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

ঘন কুয়াশা কমলে সকাল ৮ টা থেকে টোল আাদায় শুরু হয়। পরে বেলা ১০ টা দিকে যানজট কমলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে থাকায় মহাসড়কে কোথাও কোথাও তীব্র যানজটের কবলে পড়েন যাত্রী ও চালকরা। এরআগে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় কয়েক দফায় টোল আদায় বন্ধ থাকে। এতে করে ভোররাত পর্যন্ত ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনেরর চাপ বেড়ে যায়। ফলে যানবাহনের চাপ বাড়তে থাকে। মহাসড়কে 

যানজটে পড়া সিরাজগঞ্জ সায়েদাবাদ এলাকার গামেন্টকর্মী রহিমা বেগম ও রোজিনা খাতুন জানান, সকাল সাড়ে ৬ টার দিকে কড্ডার মোড় থেকে সাভারের উদ্দ্যেশে পরিবার নিয়ে বাসে উঠেছিলাম। পরে ৯ টার দিকে সেতু পাড় হয়ে হাতিয়া এলাকায় যানজটে পড়েছি। কয়েক ঘণ্টা ধরে যানজটে কবলে পড়ে গন্তব্যে পৌঁছার জন্য সড়কের পাশে বসে রয়েিেছ। কিন্তু ঢাকাগামী পরিবহনের চাপ থাকায় চরম বিপাকে যানজট সৃষ্টি হয়েছে।

উত্তরবঙ্গগামী ট্রাকচালক রহিজ উদ্দিন ও রায়হান মন্ডল জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়ে। ফলে গাড়ির লাইটের আলো বেশি দূর পৌঁছায় না। গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন থাকায় স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে চালিয়ে আসতে পারলেও ভোরে এলেঙ্গা এসে কয়েক ঘণ্টা ধরে যানজটের কবলে পড়তে হয়েছে। কয়েক দফায় টোল আদায় বন্ধের ফলে মহাসড়কের থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এদিকে, ঘন কুয়াশা কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিকল্প এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহনগুলো চলাচল করে। এতে করে এ আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি, সিরাজকান্দি, ন্যাংড়া বাজার, মাটিকাটা, গোবিন্দাসী স্কুলরোড ও ভূঞাপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে যানজট দেখা দেয়ায় স্থানীয়রা পথচারীরা ভোগান্তিতে পড়েন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমার ৪০ মিটার নিচে হওয়ায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে বুধবার মধ্যেরাত থেকে দফায় দফায় সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ থাকে। যার কারণে মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোররাত থেকে দিনভর মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ধীরগতিতে যান চলাচল করে। এছাড়া দুপুরের পর থেকে স্বাভাবিক গতিতে যান চলাচল করেছে।

সুজন / সুজন

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত