সংবাদ প্রকাশের পর কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
দৈনিক সকালের সময় পত্রিকায় "রূপগঞ্জে অবৈধ গ্যাস লাইন দিয়ে চলছে কারখানা" এই শিরোনামে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি তুলার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার রূপশী এলাকায় মৌমিতা কটন মিলস ও তামিম টেক্সটাইল নামের কারখানা দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় এক ও দেড় ইঞ্চি প্রায় তিনশ ফুট নিম্নমানের পাইপ, ছয়টি বয়লারের পাঁচটি ষ্টার বার্নার জব্দ করা হয়।
তিতাস গ্যাসের সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপ প্রকৌ: রিফাত আব্দুল্লাহ্ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে উল্লেখিত কারখানা দুইটি চালিয়ে আসছে বলে খবর পান তারা। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপ প্রকৌ: রিফাত আব্দুল্লাহ্, উপ-সহকারী প্রকৌ: সোহেল রানা, সাকিব হাসান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রমুখ।
সুজন / সুজন
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত