ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র শীতে বিপর্যস্ত রায়গঞ্জের জনজীবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ৩:৫৮

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ভোরের কুয়াশায় ঘর ছেড়ে বের হওয়াটাই যেন দায়। সরকারি-বেসরকারিভাবে মানবিক সহায়তা চেয়েছে ঠান্ডায় নাকাল নিম্ন আয়ের মানুষ।

ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। মাঘের শুরুতে এসে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমছে। আকাশে মেঘ থাকায় সূর্যের মুখ খুব একটা দেখা যায়নি। 

বইছে কনকনে হিমেল হাওয়া। রাতে ও সকালে ঝিরঝির করে পড়ছে কুয়াশার ফোঁটা। তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরিব অসহায় মানুষ।

রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা ভ্যানচালক সাইদুর বলেন, কয়েকদিন শীতের তীব্রতা একটু কম থাকলেও গত দুইদিন ধরে শীত অনেক বেড়েছে। গতকাল সকালে আরও তীব্র। শীতের কারণে রিকশা-ভ্যান চালানো যাচ্ছে না, গা-হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে। শীতের কারণে কম মানুষ ঘর থেকে বের হচ্ছে। ফলে যাত্রী পাচ্ছি না। আমাদের আয় কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছি।গরম কাপড়ের অভাবে উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ।

শীতের কারণে একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন ঘর ছেড়ে বের হচ্ছেন না। সড়কে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভ্যান ও রিকশা চালকরা।শীতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় দরিদ্র মানুষকেই। পুষ্টিহীন মানুষ সহজেই শীতে কাবু হয়ে পড়ে। তাছাড়া শীতে বেশি ভোগে বয়স্ক ও শিশুরাও। শীতের তীব্রতায় বাড়ে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়ার খবর রয়েছে।

শীতার্তদের কষ্ট লাঘবে সবচেয়ে যা জরুরি তা হল মানবিক সহায়তা, বিশেষত ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা। এজন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। আবহাওয়াবিদরা বলছেন, দেশে আপাতত তাপমাত্রা বাড়তে থাকলেও প্রকৃতিতে শীতের আবেশ আরও কয়েকদিন থাকবে। তাছাড়া জানুয়ারির শেষদিকে আরও একটি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তাই প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী শীতার্তদের প্রতি সহায়তার হাত প্রসারিত করা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার