ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ৩:৫৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বস্তায় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ।
 
 শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়,গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়। এ সময় মাদক বহনকারী দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো: ইমরান আলী, পিতা- মৃত আমির আলী এবং মো: রবিউল ইসলাম, পিতা- মো: ইব্রাহিম খলিল। উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে।গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফারকৃতদের দেয়া তথ্যমতে মাদক চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান