ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র উপহার পেলেন শীতার্তরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২২ বিকাল ৫:২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্ত পরিবারের মাঝে প্রায় শতাধিক শীতবস্ত্র উপহার দিয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় হিমালয় গ্রুপের উদ্যোগে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে উপজেলার পাথাইলকান্দী আউটলেট শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
হিমালয় গ্রুপের চেয়ারম্যান ও আরটিভি'র বার্তা সম্পাদক তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে পাথাইলকান্দী শাখা ম্যানেজার শাহেদ শাহরিয়ার সমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মমাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, আরটিভি'র টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন, সিরাজকান্দি দাখিল মাদরাসা সুপার আব্দুল কদ্দুস প্রমুখ।
 
এসময় ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ভূঞাপুর আউটলেট শাখার ব্যবস্থাপক ও যুগীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ মিয়া, সাংবাদকর্মী হাসান মাহমুদ, মোমেন তালুকদার, আতিফ রাসেল, গোবিন্দাসী আউটলেট শাখার ক্যাশ অফিসার বিলকিস খাতুন, পাথাইলকান্দি শাখার ক্যাশ অফিসার আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত