ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৬ ঘন্টা যানচলাচল বন্ধ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ২:১১
ঘনকুয়াশার কারনে মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ড্রাম ট্রাক  চালক সামান্য আহত হলেও তেমন বড় ধরনের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 
 
তবে এ ঘটনায় আঞ্চলিক সড়কে দীর্ঘ ৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম  ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। বিশেষ করে বিপাকে পড়েন গার্সেন্টস কর্মীরা।
 
পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পর্যায়ক্রমে যানচলাচল স্বাভাবিক করেন। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সিংগাইর -হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় একটি বালু ভর্তি ট্রাকের সাথে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ট্রাকের বডি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে থাকে। এতে করে রাস্তার দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সাথে  সাথে রাস্তার দুপাশে বাড়তে থাকে গাড়ির দীর্ঘ লাইন। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ কাজ শুরু করে। পরে রাস্তা থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকগুলো সরিয়ে অবশেষে বেলা সাড়ে ১১ টার দিকে পর্যায়ক্রমে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার