তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে।
শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে।
সিএনএন তুর্কের এক প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান।
আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন- সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।”
প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান গভর্নর।
রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
রেস্তোরাঁর গ্যাস টিউব লিকেজের বিষয়টি নিছকই দুর্ঘটনা, না কি পরিকল্পিত নাশকতা- তা এখনও স্পষ্ট নয়; কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইটবার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ, ডেইলি মেইল
সুজন / সুজন
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান