ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বই উৎসব : প্রথমে বই পাচ্ছেন ৫২ শতাংশ শিক্ষার্থী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:২৪

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বই উৎসব। এদিন ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। রবিবার সকাল ৯টায় মাদারীপুরে বউ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় নতুন বই হাতে নিয়ে মেতে উঠে শিক্ষার্থীরা।

মাদারীপুর পৌর সংলগ্ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনদ্দিন, সাবেক পৌরসভার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহানারা বেগম। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ‘এবার মাদারীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেীণ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থীর জন্যে ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি বই ৯৭৯টি বিদ্যালয়ে তুলে দেওয়া হবে। কিন্তু আপতত ৫২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থীকে বই দেয়া হবে। আগামী সপ্তাহে বাকি বই বিতরণ করা হবে। তবে সব শিক্ষার্থী বই পাবেন।’

বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। তবে নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত অভিবাবকরাও। 

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু