ভূঞাপুরে চাহিদার তুলনায় অর্ধেক বই পেল শিক্ষার্থীরা
টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন বছরে চাহিদার তুলনায় অর্ধেক বই বিতরণ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তবে, শতভাগ বই পেয়েছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১ জানুয়ারি) সকালে একযোগে বই বিতরণ উৎসব দিবস পালন করা হয়। উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব দিবসে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
বিদ্যালয়ে সভাপতি শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নারর্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিসার এম.জি. মাহমুদ ইজদানী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই বিতরণ করতে সক্ষম হয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ৫০ ভাগ বই হাতে তুলে দিয়েছি। বাকি বই এ মাসের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি