কুমিল্লার মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
রেবেকা সুলতানা সভাপতি ও জাকির হোসেন সম্পাদক পুণ্য প্যানেল বিজয়
কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা পরিষদের কাজী নজরুল মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে ভোট গননা শেষে রোববার সকালে ফলাফল ঘোষনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়া।
নিবাচর্নে সভাপতি পদে ২৩০ ভোট ও সাধারণ সম্পাদক পদে ৬৫৮ ভোট বেশী পেয়ে জয়লাভ করেন ৩নং ব্যালটের রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ। ৩নং ব্যালটের সভাপতি প্রার্থী রেবেকা সুলতানার প্রাপ্ত ভোট ৬৮৫ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের প্রাপ্ত ভোট ৮৭৬। অপরদিকে ৩নং ব্যলটের প্রতিদ্বন্দ্বি ১নং ব্যালটের সভাপতি প্রার্থী আবু কাউছার ভূঁইয়ার প্রাপ্ত ভোট ৪৫৫ ও সাধারণ সম্পাদক প্রার্থী বজলুল হকের প্রাপ্ত ভোট ২১৮। ১নং ব্যালট আবু কাউসার ভূঁইয়া ও বজলুল হক পরিষদের ৩৯টি পদে মোট প্রাপ্ত ভোট ১০হাজার ৩৯৫, ২নং ব্যালট জাকির হোসেন ১টি পদে প্রাপ্ত ভোট ৩, অপরদিকে ৩নং ব্যালট রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ ৩৯টি পদে মোট প্রাপ্ত ভোট ৩১হাজার ৮৯১।
সভাপতি পদে বিজয়ী রেবেকা সুলতানা বলেন, জয়ের ব্যপারে বেশ আশাবাদী ছিলাম। আমাকে ভোট দিয়ে যারা শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনে দেওয়া আমার সকল প্রতিশ্রুতি এ উপজেলার সকল শিক্ষকদের নিয়ে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।
উল্লেখ্য. আসন্ন এ শিক্ষক নির্বাচনে এ উপজেলার ২০৪ টি বিদ্যালয়ের ১২২৫জন ভোটার ছিলেন এরমধ্যে ১১৪০জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।
সুজন / সুজন
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে