ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিশুদের বস্ত্র বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-১-২০২৩ দুপুর ২:৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে তীব্র শীতে শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার ১লা জানুয়ারি উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ ই.ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
 
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী বলেন,নাম প্রকাশে অনিচ্ছুক অ্যামেরিকান প্রবাসীর অর্থায়নে ইংরেজি ২০২৩ সালের প্রথম দিনে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন এর মাধ্যমে ছোট, ছোট  প্রায় ৬০ থেকে  ৭০জন শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে খুবই আনন্দে কেটেছে প্রথম দিনের প্রথম সকাল।
 
প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার বলে তিনি জানান।
 
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের আরেক সদস্য জানান, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষদের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের মাধ্যমে  এমন মহৎ ও পুণ্যময় কাজগুলো করতে পেরে নিজেকে ধন্য মনে হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার