তারাগঞ্জে বই বিতরণ উৎসব অনুষ্টিত
১লা জানুয়ারি ২০২৩ সালের প্রথম দিন। বছরের ১ম দিনে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসবে রংপুরের তারাগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে বই বিতরন করা হয়েছে। সকাল ১০ টায় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের শুভ সূচনা করা হয়। বই বিতরণ উৎসবের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দেন অতিথিরা।
।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ভাইস্ চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, মহিলা ভাইস্ চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটন বলেন- বছরের শুরুতে প্রধানমন্ত্রী দেয়া বই তোমাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের বাবা-মায়ের আশা পূরণ করবে ও দেশের নাম উজ্জ্বল করবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার