ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপু‌রে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২-১-২০২৩ দুপুর ২:৫৩
মাদারীপুরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা সাখারপাড়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার আসামিরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)। তারা দুজনেই ইজিবাইক চালক ও বন্ধু।
ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি আলমগীর হোসেন জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় শামীম ফকির ওরফে হাসানের। শনিবার বিকেলে দেখা করার কথা বলে ওই ছাত্রীকে উপজেলার সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। এ সময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু ইমন মোল্লা ওরফে রাব্বি। এসময় ওই শিক্ষার্থীকে ব্রিজের পাশের এক জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে রাতে সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ে করেন।
ও‌সি আরো ব‌লেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু