ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ৬১ শিক্ষক


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২-১-২০২৩ দুপুর ২:৫৪

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬১ জন শিক্ষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২১ সালে প্রকাশিত তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে ইবির ১৭ জন এবং ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে ২০ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। তবে এবার দেশের ১৬৮টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকদের মধ্যে ইবির মোট ৬১ শিক্ষক স্থান পেয়েছেন। যা গত কয়েক বছরের তুলনায় তিন গুণ বেড়েছে।

উল্লেখ্য, অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স তৈরি করেছেন দুই অধ্যাপক মুরাত আলপার এবং সিহান ডজার। তাদের নামে এই সূচকের নাম রাখা হয়েছে। সায়েন্টিফিক ইনডেক্সে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে এ র‍্যাংকিং।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন