ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ২:৩৯

বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙামাটিতে জাঁকজমকপূর্ণভাবে গুর্খা সম্প্রদায়ের বিজয়া তিলক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। অশুভের বিনাশ ও সকলের শান্তির কামনায় গুর্খা সম্প্রদায়রা বিজয়া তিলক প্রদান করেছে। 
রাঙামাটিতে বৃহস্পতিবার সকালে (২অক্টোবর) শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমীতে শহরের বিভিন্ন মন্দিরে দশমীর অঞ্জলি প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের ‘বিজয়া তিলক প্রদান’ উৎসব অনুষ্ঠিত হয়। বিজয়া তিলক প্রদানকে ঘিরে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে চলে উৎসব ।
এরই ধারাবাহিকতায় শহরে কন্টাক্টর পাড়ার সুর নিকেতন সংগীত শিক্ষালয় ভবনে বিজয়া তিলক প্রদান উৎসবের আয়োজন করা হয়। সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার আয়োজনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা একে একে সকলকে তিলক প্রদান করেন। 
নীতি ভূবন চাকমা উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি আনোয়ার আল-হক, ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক রুনেল চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি ও সিনিয়র সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ গুর্খা সম্প্রদায় ও সুর নিকেতনের ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানে সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসবের দশমীর দিনে এই ‘বিজয় তিলক প্রদান’ পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য বৃদ্ধি করে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন