ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ৩:১২

নেত্রকোণার মোহনগঞ্জে একটি পূজা মণ্ডপে বখাটেদের হামলা হয়েছে। তাদের বাধা দিতে গিয়ে হামলায় অন্তত ৮ জন  আহত হয়েছেন। 

এসময় পূজা মণ্ডপের ডেকোরেশনের আসবাবপত্র ভাঙচুর করেছে বখাটেরা।

গতকাল বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খুরশিমূল গ্রামে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে খবর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে,  রাত ১টার দিকে মণ্ডপে থাকা সাউন্ডবক্স বন্ধ করে দেওয়া হয়। এসময় সময় পার্শ্ববর্তী গ্রাম থেকে ১৫-১৬ জন নেশাগ্রস্ত যুবক এসে সাউন্ডবক্সে গান বাজাতে জোরাজুরি শুরু করে। তাদের কথায় ফের সাউন্ডবক্সে গান বাজাতে শুরু করে সংশ্লিষ্টরা। কিন্তু ওই যুবকেরা হুমকি দিয়ে বলে সারারাত সাউন্ডবক্স চালু রাখতে হবে। এতে আপত্তি জানাতে ক্ষিপ্ত হয়ে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এতে পূজামণ্ডপের দায়িত্বে থাকা অন্তত ৮ জন জখম হয়।  খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের উদ্ধার করে রাতেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে পূজামণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, রাত ১টার পর সাউন্ডবক্সে গানবাজনা বন্ধ করা হয়। লোকজনও চলে যায়। মোটামুটি বাহ্যিক আয়োজন শেষ ওই সময়। পরে আমাদের একটি পূজা রয়েছে। ওই সময় পাশের গ্রামের ১৫-১৬ জন পোলাপান এসে সাউন্ডবক্স চালু করতে বলে। তাদের কথায় দুটো গান বাজানো হয়। ওই যুবকেরা তখন নাচানাচি করে।  পরে সাউন্ডবক্স বন্ধ করা হয়। এতে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়। তারা বলে- সারারাত গান বাজাতে হবে। এতে পূজামণ্ডপ সংশ্লিষ্টরা আপত্তি জানায়। আর তাতেই ওই যুবকেরা সংশ্লিষ্টদের ওপর হামলা চালায় ও একপর্যায়ে প্রতীমা ভাঙচুর করতে চেষ্টা চালায়। তাদের বাধা দিলে পিটিয়ে ও কুপিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-৯ জনকে জখম করে। তবে লোকজন আহত হলেও প্রতীমা ভাঙচুর করতে পারেনি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্টরা এ ঘটনায় মামলা দায়ের করবেন। দ্রুত এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন