দামুড়হুদায় কৃষি জমির মাটি কাটার মহোৎসবঃ সড়কজুড়ে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে মাটিদস্যুদের কৃষি জমির মাটি কাটার মহােৎসব। কৃষি জমির মাটি রাতের আঁধার এবং দিন কেটে নিছে অসাধু চক্র।
জানাগেছে, জেলার দামুড়হুদা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে প্রায় অর্ধশতাধিক মাটি ব্যবসায়ী এই কৃষি জমির মাটি ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। ওরা স্থানীয় প্রভাবশালীদের যােগসাজশে তাদের ছত্রছায়ায় থেকে এ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। কেউ বাধা দিচ্ছে না তাদের, হরহামেশায় কৃষি জমির মাটি বিক্রি হচ্ছে। কৃষি জমির মাটি যেভাব কাটা হচ্ছে এতে করে কৃষি জমি হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে যেসব জমিগুলােতে মাটি কাটা হচ্ছে ওইসব জমিগুলােতে ফসল উৎপাদনে ব্যর্থ হবে বলে ভবিষ্যৎ ধারােনা কৃষি কর্মকর্তাদের । যেভাবে মাটি কাটা হচ্ছে, এভাবে রাস্তাঘাটসহ প্রতিনিয়ত ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে কৃষি জমি। তাই এলাকার সর্বস্তরের জনগণ বর্তমান সময় এই মাটি ব্যবসায়ীদের রুখে দিতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছেন।
স্থানীয় একাধিক কৃষক ও সচেতন ব্যক্তিরা জানান, যেভাব মাটি কাটা শুরু হয়েছে যেন কে বা কারা তাদেরকে লাইসেন্স দিচ্ছে। মাটি কাটার জন্য রাস্তাঘাট যেমন ধ্বংস হচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে কৃষি জমি। বর্তমানে কােন ধরনের বাধা-বিপত্তি ছাড়াই ব্যবসায়ীরা মাটি কাটছে যা সত্যি দুঃখজনক ব্যাপার। তারপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এ মুহূর্তে যদি মাটি কাটা বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে অনেক দুর্ভােগ পােহাতে হবে বলেও জানিয়েছেন তাঁরা। তাঁরা আরও জানান, এখন স্কুল কলেজ বন্ধ রয়েছে তাই ছেলে মেয়েদের নিয়ে কিছুটা চিন্তা মুক্ত রয়েছি। কদিন পরে স্কুল, কলেজ খুলবে তাদের সড়কে চলাচল করা নিয়ে সঙ্কায় রয়েছি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধ মাটি বহনের ট্রাক্টর আটকে অভিযান অব্যাহত রয়েছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে ট্রাক্টর আটক করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মো মাসুম আব্দুল্লাহ বলেন, “ফসল তথা উদ্ভিদ মাটির উপরের স্তর থেকে খাদ্য গ্রহণ করে ও বেড়ে ওঠে। মাটির এই উপরের স্তরকে বলা হয় টপ সয়েল। ফসল উৎপাদনের জন্য এই মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রাকৃতিক কারণে এই স্তরের মাটির ক্ষয় হয় এবং তা পুরণও হয়। কিন্তু অপরিকল্পিত ও বাচবিচারহীনভাবে যখন এই উপরের স্তরের মাটি অপসারণ করা হয়, তখন উদ্ভিদ তার স্বাভাবিক জীবন ধারণে সক্ষম হয় না। ফলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। কোনো স্থানে ব্যপকভাবে এই মূল্যবান টপ সয়েল অপসারণের ফলে ফসলের উল্লেখযোগ্য ফলন কমে যেতে পারে। মাটির উপরের স্তর অপসারণের ফলে মাটিতে কার্বনের ঘাটতি হয় । অতএব, মাটির কার্বন স্টোরেজ এবং বাফার কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পায় । উপরের মৃত্তিকা অপসারণ করা মাটিতে প্রকৃতির লাঙল কেঁচোর সংখ্যা হ্রাস পায় এবং অণুজীবের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই অণুজীব উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। এই বাস্তবতায়, ফসলের উৎপাদন ঠিক রাখতে কৃষি জমির মূল্যবান টপ সয়েল রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য। এ বিষয়ে সকলের সচেতনতা জরুরী।”
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিন আগেও মোবাইল কোর্ট পরিচালিত করা হয়েছে। কৃষি জমি রক্ষায় সকলকে সচেতন হতে হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied