ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে র্যালী ও ছাত্র সমাবেশ
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি প্রস্তুত রয়েছে। এই আন্দোলনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
সোমবার বেলা ১২টার দিকে মাদারীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের চৌরাস্তা এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহন করে। মিছিলটি শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহরের শকুনী লেক এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অধীনে বিএনপি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি তারা এককভাবে নির্বাচন করতে চায় তাহলে এই নির্বাচন যাতে বেগবান না হয় বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আনিসুর রহমান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের মুক্তি প্রশ্নে আমরা সবাই রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। পুলিশ দিয়ে গুলি করে মানুষ মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে জীবন দিয়ে হলেও গণতন্ত্র পূনরুদ্ধার করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ সহ অন্যান্যরা।
সুজন / সুজন
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা