ইউক্রেনের দাবি
রুশ সেনা-ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪০০
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে, তারা পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে এক রকেট আক্রমণ চালিয়ে কয়েক শত রুশ সৈন্যকে হত্যা করেছে। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, নিহত রুশ সৈন্যের সংখ্যা প্রায় ৪০০ হতে পারে। খবর বিবিসি
এ সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। দোনেৎস্কের রুশ-সমর্থক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে, তবে খবরে প্রকাশিত সংখ্যাগুলো নিশ্চিত করেনি।
রুশ অধিকৃত মাকিইভকা শহরে একটি স্কুল ভবনে – যা রুশ সৈন্যরা একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল– ইউক্রেনীয় রকেটটি সেখানে আঘাত হানে।
একজন রুশ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার হিমার্স রকেট দিয়ে আক্রমণটি চালানো হয় এবং এটি ছিল এক বড় আঘাত।
দোনেৎস্কের একজন রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর শুরুর দিনে মধ্যরাতের দু’মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, আক্রমণে হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।
কিছু রুশ ভাষ্যকার এবং ব্লগার আক্রমণের কথা স্বীকার করেছেন, তবে তারা আভাস দেন যে নিহতের সংখ্যা যত দাবি করা হচ্ছে তার চেয়ে কম।
রুশ অনুষ্ঠান উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, অনেক প্রাণহানি হয়েছে, তবে তা “৪০০-র ধারেকাছেও নয়।“ ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে তাদের আক্রমণে ৪০০ নিহত ছাড়াও আরো ৩০০ জন আহত হয়েছে।
সুজন / সুজন
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান