পেকুয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক
কক্সবাজারের পেকুয়ায় নিশাত মনি (২২)নামের এক গৃহবধূকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬জুলাই) উপজেলার টৈটং ইউনিয়নের লাইনের শিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো.সেলিমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর মা হাসান আরা বাদী হয়ে পেকুয়া থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন।
নিহত গৃহবধূ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আব্দু শুক্কুরের মেয়ে বলে জানা যায়। নিহত গৃহবধূ এক সন্তানের জননী।
নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, বিগত আড়াই বছর আগে নিশাত মনির সাথে সেলিমের বিয়ে হয়। কয়েক বছর বেশ ভালোই কাটছিলো তাঁদের সংসার। স্বামী সেলিমের কাজের সুবিধার্তে স্ত্রীকে নিয়ে পেকুয়ায় এসে ঘর সংসার শুরু করে। সেখানেও ভালো যাচ্ছিলো তাদের সংসার। স্ত্রীকে বিবাহের সময় দেওয়া সব স্বার্ণালংকার সেলিম উদ্দিন বিক্রি করে দেয়। শেষ সম্বল হিসেবে রইলো একজোড়া কানের দুল। যৌতুকের জন্য দীর্ঘ দিন নিশা মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। শ্বশুর বাড়ি থেকে একাধিক বার যৌতুকের টাকাও দেওয়া হয়েছে স্বামী সেলিমকে। সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে পুনরায় যৌতুকের টাকার জন্য মারধর শুরু করে। নিশাত মনি সকাল ৭টার দিকে নির্যাতনে অসহ্য হয়ে মা হাসনআরাকে ফোন করে। মেয়ের মা ও পরিবারের লোকজন আসতে আসতেই ঘাতক স্বামী ও তাঁর এক বন্ধুর শারীরিক অত্যাচারে প্রাণ হারায় গৃহবধূ নিশা মনি। পরে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করতেছে।
নিহত গৃহবধূর মা হাসানয়ারা কান্না জর্জরিত কন্ঠে বলেন, নিশাত মনি আমার এক মাত্র মেয়ে, আড়াই বছর আগে সেলিমের সাথে তাঁর বিয়ে হয়। দীর্ঘ দিন ধরে যৌতুকের টাকার জন্য নিশাত মনিকে শারীরিক নির্যাতন করে যাচ্ছে সেলিম। একাধিক বার টাকাও দিয়েছি। যখন যা চেয়েছে সব দিয়েছি। সর্বশেষ শুক্রবার সকালে সেলিম উদ্দিন ও তাঁর এক বন্ধু মিলে আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায়। তাঁদের মারধরের এক পযার্য়ে নিশাত মনির মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দেওয়া জন্য মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি আমার মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ঘটনাস্থল থেকে নিশাত মনি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
নিহত গৃহবধূর মা হাসান আরা বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বামী মো.সেলিম আটক রয়েছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied