ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে ইউএনও’র তদারকিতে বদলে গেছে পরিষদ চত্বরের দৃশ্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:৩১

বর্তমান সরকারের আমলে তানোর উপজেলার তরুণ নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের তদারকিতে বদলে গেছে উপজেলা পরিষদ চত্বরের দৃশ্যমান উন্নয়ন। পরিষদ চত্বরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ডিজিটাল অফিস ভবন,ডিজিটাল মসজিদ,সরকারি দপ্তর গুলোতে লেগেছে উন্নয়নের ডিজিটাল ছুঁয়া। যা উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টি দিলেই দেখা যাবে এইসব উন্নয়ন কাজ। উপজেলা পরিষদ চত্বর ঘুরে দেখা গেছে,বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ওমর ফারুক চৌধুরীর প্রচেষ্টায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের তদারকিতে পরিষদ চত্বরে নির্মিত হচ্ছে ডিজিটাল মসজিদ, ডিজিটাল অফিস ভবন,পুকুর পাড়ের চারিদিকে করা হয়েছে টাইলস দিয়ে ছোট ছোট করে বসার জায়গা। গড়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ফলজ বনজ ও ফুলের বাগানসহ পাখির অভয়ারণ্যে। এছাড়াও পুরাতন অফিসাস ক্লাব করা হয়েছে নতুন করে সংষ্কার। ইউএনও’র নিরাপত্তা কর্মী আনসার বাহিনীর জন্য করা হয়েছে নতুন পাকা ঘর। আর এসব একমাত্র ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের কঠোর প্রচেষ্টায় ও তদারকিতে খুব দ্রুত পরিষদ চত্বরের এ উন্নয়ন যোগ্য কাজ করা সম্ভব হয়েছে। আজ থেকে দু’বছর আগে উপজেলা পরিষদ যেন ভাগাড়ে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান উপজেলা প্রশাসনের সুদক্ষ তরুণ কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ যোগদানের পর থেকে তার সর্বোচ্চ মেধাশক্তি দিয়ে উপজেলার জনসাধারণের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। এমনকি উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সরকারের নিয়ম নীতি মেনে প্রতিনিয়ত অফিস করার জন্যও কঠোর হুশিয়ারি দিয়েছেন ইউএনও। যার জন্য সকল দপ্তরে হয়রানির শিকার থেকে এখন সেবাপ্রাপ্তিরা সহজেই সকল সহযোগিতা পাচ্ছেন। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, আমি জনগণের সেবা করতে এখানে এসেছি। তানোর গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় প্রতিনিয়ত উপজেলা বাসীর জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছি, আমি যতদিন এখানে আছি ততদিন আমার সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত