ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ঘুষ না পেয়ে ঠিকাদারকে লাঞ্ছিত করার অভিযোগ এলজিইডি 'র প্রকৌশলীর বিরুদ্ধে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:৩৩
ছবি-(সংগৃহীত) অভিযুক্ত সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ
ছবি-(সংগৃহীত) অভিযুক্ত সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ

ঘুষ না পেয়ে ঠিকাদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে লালমনিরহাট এলজিইডি’ অফিসের এক সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ নামের এক প্রকৌশলীর বিরুদ্ধে। এ নিয়ে লালমনিরহাট ঠিকাদার সমিতি লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলামের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

সোমবার (২জানুয়ারী) দুপুরে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকালেই বিচার দাবি করে নির্বাহী প্রকৌশলীর কাছে লালমনিরহাট ঠিকাদার সমিতির ১৭ সদস্যের সাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পল্লী সড়ক ও কালভার্ট মেরামত করন কর্মসূচীর আওতায় প্যাকেজ নং- (LGED / Lal / GOBM / 21-22/W- 30, W32) এর নির্বাচিত ঠিকাদারের নিকট কাজের লটারী হওয়ার পর থেকেই লালমনিরহাট এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ২% টাকা দাবী করে আসছেন, দরপত্রের সাথে দাখিলকৃত ব্যাংক ড্রাফট রিলিজ করার জন্য বারবার ঠিকাদার অনুরোধ করলেও ব্যাংক ড্রাফট রিলিজ না করায় চলতি মাসের ০২জানুয়ারী ঠিকাদারের নিকট সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সামনেই পুনরায় ২% টাকা দাবি করেন । দাবিকৃত টাকা না দিলে কাজ বাতিলের হুমকি প্রদান করেন ঐ সিনিয়র সহকারী প্রকৌশলী বলে অভিযোগে উল্লেখ করা হয়।এসময় ঠিকাদার কোন ঘুষ দিতে রাজি না হওয়ায় তাকে নির্বাহী প্রকৌশলীর সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতাউর রহমান বাবু বলেন, চলতি অর্থ বছরে এলজিইডির অধীন মেইনটেইন্যান্স গ্রুপের ২৭ লাখ ও ১৩ লাখ টাকার দুটি কাজ লটারীতে পাই। তিনি বলেন, কাজ দুটি পাবার পর থেকে সিনিয়র সহকারী প্রকৌশলী দুই শতাংশ ঘুষের জন্য চাপ দিয়ে আসছিলেন। “সোমবার ‍দুপুরে নির্বাহী প্রকৌশলীর সামনেই আমার কাছ থেকে ঘুষ দাবিক করেন আব্দুল মান্নাফ। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে লাঞ্চিত করেন।

লালমনিরহাট ঠিকাদার সমিতির সদস্য বদরুজ্জামান প্লাবন বলেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ লালমনিরহাটে যোগদানের পর থেকেই লালমনিরহাটের ঠিকাদারকে নানাভাবে হয়রানী করছেন। তিনি প্রকাশ্যে ঘুষ গ্রহন করে থাকেন (তদন্ত সাপেক্ষে প্রমাণ মিলবে বলে জানান)। তাকে ঘুষ না দিলে বিল প্রদানে গড়িমসি করে থাকেন। ”ঠিকাদারের কাছে প্রকাশ্যে ঘুষ দাবি ও তাকে লাঞ্চিত করার ঘটনায় আব্দুল মান্নাফের বিরুদ্ধে লালমনিরহাট ঠিকাদার সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন,ঘুষ চাওয়ার প্রশ্নই ওঠে না আর ঠিকাদারকে লাঞ্চিত করা হয়নি। সময়মতো কাজের কন্ট্রা্ট সাইন না করায় ঠিকাদারের সাথে তার বাকবিতন্ডা হয়ছিলো শুধু।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলাম বলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের কথা কাটাকাটির ঘটনা প্রথম বাহিরে পরে আমার রুমেও হয়েছে। আর ঠিকাদারের দেওয়া অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।



প্রীতি / প্রীতি

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন

মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে

বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান