তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সুমন সভাপতি, নুরুন্নবী সম্পাদক
ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের দুই বছর মেয়াদে (২০২৩-২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনকে সভাপতি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও ফারজানা চৌধুরী শাওন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নুরুন্নবীকে সাধারণ সম্পাদক এবং আমার সংবাদ প্রতিনিধি সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ২ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে মোঃ মুঈনুদ্দিন (বরিশাল সময়), ফরিদ উদ্দিন (মানবজমিন) ও মোঃ ফারুক (ঢাকা প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম হালিম (সূর্যোদয়), এম এ হান্নান (আজকাল), এম, জিহাদ (সকালের সময়), ২ নং সাংগঠনিক সম্পাদক পদে কামাল উদ্দিন (ভোরের আলো), অর্থ সম্পাদক পদে মোঃ আক্তার হোসেন (বরিশাল বার্তা), দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান মামুন (ভোলা টাইমস), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মোশারফ হোসেন (বরিশালের সমাচার), প্রচার সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন (সকালের সংবাদ), নির্বাহী সদস্য পদে মোঃ রফিক সাদী (ইত্তেফাক), সাইদুর রহমান রিপন (শাহানামা), গাজী আবদুল জলিল (আজকের ভোলা) কে মনোনীত করা হয়।
এমএসএম / সুজন
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন