ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বদলীর পরও বহাল তবিয়তে চমেকের সেই তাকবীর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ১০:১২

বয়স জালিয়াতিসহ নানা অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপতালের অফিস সহকারী কাম কম্পিউটার মদ্র্রাক্ষরিক তাকবীর হোসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলী করা হয়েছে পিরোজপুরের মঠ বাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলী করা হয়। তবে গত মঙ্গলবারও (৩ জানুয়ারি) তাকে চমেক হাসপাতালে অফিস করতে দেখা যায়। যদিও ওই বদলী আদেশে বলা হয়েছে পাঁচ কার্যদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলীকৃত কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। অন্যথায় ষষ্ঠদিন থেকে সরসাসরি অব্যহতি পেয়েছেন বলে গণ্য হবে। সংশ্লিষ্টরা জানান, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ার পরিবর্তে উল্টো একই স্থানে রেখে দিতে তদবীর করছে। এই নিয়ে মন্ত্রণালয়ে  চলছে দৌড়ঝাপ।

অভিযোগ রয়েছে, বড় ভাইয়ের তৈরি করা জাল জালিয়াতির মাধ্যমে তাকবীর হোসেন এই চাকরি বাগিয়ে নেন। তৃতীয় শ্রেণির চাকরি পেয়েই নানা তদবিরের মাধ্যমে তিনি ব্লাড ব্যাংকে যোগ দেন। এর পরই চমেক হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত পাচারের অভিযোগ উঠতে থাকে। জানাজানি হয়ে যায় তার বয়স জালিয়াতির ঘটনা।

এ নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তাকবীর হোসেনের বয়স জালিয়াতির মাধ্যমে নিয়োগসহ ব্লাড ব্যাংকের রক্ত পাচারের বিষয়টি তদন্ত করে চমেক হাসপাতালের পরিচালককে প্রতিবেদন দেয়। 
তবে এ অভিযোগ প্রসঙ্গে তাকবীর হোসেন বলেন, ‘ব্লাড ব্যাংকে টানা কাজ করছি না তো। মাঝখানে পরিচালকের অফিসে বদলি করা হয়েছিল আমাকে। সেখানে ৬ মাস কাজ করার পর আবার ব্লাড ব্যাংকে এসেছি। চাকরিতে বয়স জালিয়াতির মাধ্যমে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এটা তো কর্তৃপক্ষের ব্যাপার। তারাই আমাকে চাকরি দিয়েছে। এ ব্যাপারে দুদকে তদন্ত চলমান। বিস্তারিত আমি জানি না।’

এবিষয়ে চমেক হাসপাতালের উপপরিচালক ডা. অং সাই প্রু মারমা বলেন, আমরা ব্লাড ব্যাংকের বিভিন্ন অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছি। শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে। এ ব্যাপারে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 
এই বিষয়ে জানতে একাধিকবার কল করেও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এর কোনো বক্তব্য মেলেনি। 

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল