পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাদারীপুরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার(৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা দেয়ার পাশাপাশি দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় দের হজার হাজার নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু করে শহরের শকুনী লেক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান,মাদারীপুর জেলা ছাত্রলীগের তানভীর মাহামুদ আবির, সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার, সজীব সরদার, সমাজসেবা সম্পাদক সোহান মাহামুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম তানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি নোবেল বেপারী,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন দে ও অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যানে। দেশের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied