জাহিদ-৭ লঞ্চে দুই কিশোরীকে ধর্ষণ, লস্কর গ্রেফতার
ঘোষেরহাট টু ঢাকা রুটের জাহিদ-৭ লঞ্চের ষ্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চের লস্কর দুই সন্তানের জনক মফিজ নামের এক যুবককে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
বুধবার (৪ জানুয়ারী) ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন ঘোষেরহাট লঞ্চ ঘাটে জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দুই সন্তানের জনক মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাদশা মিয়ার ছেলে। দুই কিশোরী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বাসিন্দা। একজনের বয়স ১৪ বছর অপরজনের বয়স ১৮ বছর।
বুধবার ১৪ বছরের কিশোরীর বাবা বাদী হয়ে লঞ্চের লস্কর মফিজকে আসামী করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।
দুই কিশোরী ও মামলা সূত্রে জানা যায়, ঢাকাতে একটি গার্মেন্টসে চাকরীর জন্য ৩০ অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী জাহিদ-৭ লঞ্চে উঠে ডেকে বিছানা করেন দুই কিশোরী। সন্ধ্যার দিকে জাহিদ-৭ লঞ্চের লস্কর মফিজ দুই কিশোরীকে বলে ডেকের ও কেবিনের ভাড়া একই। আপনারা কেবিনে থাকতে পারেন। লস্কর মফিজের কথায় দুই কিশোরী ইঞ্চিন রুমের পাশে লঞ্চ ষ্টাফদের নিচের কেবিন ভাড়া নেন। রাত ১২টার দিকে লস্কর মফিজ উপরের কেবিনে প্রবেশ করে কাঠের পাটাতন সরিয়ে নিচের কেবিনে প্রবেশ করে ছুরি হাতে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করে। সকালে ঢাকা সদরঘাটে লঞ্চ পৌছালে দুই কিশোরী লঞ্চ থেকে নেমে ঢাকার নারায়নগঞ্জে একটি মহিলা মেসে উঠেন। ভয়ে দুই কিশোরী কাউকে এ বিষয়ে কিছু জানাইনি। ঘটনার দুই মাস পর ১৪ বছরের কিশোরীর প্রেগনেন্সি ধরা পরে। বিষয়টি কিশোরীর বাবাকে জানালে কিশোরীর বাবা ঢাকাতে গিয়ে জাহিদ-৭ লঞ্চে করে আজ বুধবার গ্রামে ফিরেন। ওই লঞ্চে লস্কর মফিজও ছিল। থানায় এসে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত লঞ্চের লস্কর দুই সন্তানের জনক মফিজকে গ্রেফতার করেন।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় ১৪ বছরের কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। অভিযুক্ত লঞ্চের লস্কর মফিজকে গ্রেফতার করা হয়েছে।
সুজন / সুজন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান