সবুজের বুকে যেনো হলুদের আলপনা
দিগন্তজোড়া হলুদ মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
কুমিল্লার তিতাসে দিগন্ত জোড়া সবুজ মাঠে দোল খাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। এ যেন হলুদ আলপনার অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নান্দনিক রূপে। ফুলে ফুলে ভরে গেছে ক্ষেত।
হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরেজমিনে উপজেলার জগতপুর ইউনিয়নের কোদালিয়ার চকে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।
কথা হয় জগতপুর গ্রামের সরিষা চাষি শহীদ মিয়ার সাথে। শহীদ মিয়া জানান, তিনি ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। সরিষা চাষে খরচ ও পরিশ্রম কম লাগে। বীজ আর সার ছাড়া খরচ নেই।
অপর কৃষক হোসেন মিয়া জানান, সরিষা ক্ষেতে নিড়ি লাগে না, মই লাগে না, বাইন্নাইলাম আর তুল্লাম খালি। খরচও কম। এক কানি ক্ষেতে কমপক্ষে ৪-৫ মণ সরিষা পাওন যায়। সরিষার উঠলে তিল বাইন্নামু, তারপরে ধান। সরিষা বাইন্নাইলে এক ক্ষেতেই তিন ফসল লাগান যায়।
উপজেলা কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪২৭ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। গত বছর ২৩৮ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। এবছর কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৯০০জন কৃষককে ১০কেজি এমওপি, ১০কেজি ডিএপি ও ১ কেজি করে সরিষার বীজ দেয়া হয়েছে। যা আবাদ বৃদ্ধিতে অবদান রেখেছে।
প্রীতি / প্রীতি
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ