নওগাঁর আত্রাইয়ে কৃষি জমিতে ও খালের মাটি কাটার চলছে মহোৎসব
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়নাথপুর খালে বাঁধ দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনরাত ধরে ইটভাটায় মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। যার কারণে নষ্ট করছে পরিবেশ ও জীববৈচিত্র। অন্যদিকে টাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার কারণে নষ্ট হচ্ছে পাকা সড়ক।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জমির মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। তাদের প্রধান টার্গেট সরকারি পতিত জমি, খাল, বিল ও নদী। এ সব জায়গা থেকে দিনের পর দিন মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে প্রভাবশালী এক চক্র। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লেখালেখি হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। কিন্তু কিছুদিন পর আবার সেই আগের অবস্থায় ফিরে আসে।
স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কাজ করে যাচ্ছেন তারা। প্রশাসনকে জানানো হলে প্রশাসন ব্যক্তিরা ঘটনাস্থলে আসলে বন্ধ থাকে মাঠি কাটার কাজ। তারা ফিরে গেলে আবারো আগের মতো শুরু হয়ে যায় কাজ। জয়নাথপুর গ্রামের এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান, যে সকল ব্যক্তিরা খালের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে তারা অনেক প্রভাবশালী, আমরা যদি কিছু বলতে যায় তাহলে তারা আমাদের অনেকভাবে হয়রানী করবে তাই আমরা কিছু বলতে পারিনা। এ অবস্থায় জয়নাথপুর গ্রামের সচেতন মহল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, এই সরকারি খালের মাটি কাটা বন্ধ করে ভূমিদস্যুদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, এই বিষয়ে জানার পর সেখানে আমি লোক পাঠিয়েছি, এবং সেখানে কাজ বন্ধ করতে বলেছি। তবে ব্যক্তি সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভবনা।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু