ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৪:৩১

 খুলনার কয়রায় সদর  ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য মিজানুর রহমান কহিনুর কতৃক  মিথ্যা মামলা দিয়ে হয়রানি,অশালীন কথা ও  বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে নিরাপত্তা চেয়ে  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে  সম্মেলন করেছেন উপজেলার  একই ওয়ার্ডের ১ নং কয়রা গ্রামের মৃত কছিম উদ্দিন সানার পুত্র মোঃ শফিকুল ইসলাম সানা। ৫ জানুয়ারী  বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ইউপি সদস্য কতৃক আদিবাসি পরিবারের ওপর নির্যাতন ও অবিচার করা হলে  আমি অসহায় আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডাদের  পাশে দাড়ালে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট মামলা ও বিভিন্ন ভাবে  হয়রানী করছে। গত ৪ জানুয়ারী স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর যে সকল অভিযোগ এনে সংবাদ সম্মেলন  করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো যে, ১নং কয়রা গ্রামের আদিবাসী সদস্য  নিরঞ্জন মুন্ডার জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে জোর করে কেটে নেওয়া হয়। বিষয়টি নিয়ে নিরঞ্জন মুন্ডা আদালতে একটি মামলা দায়ের করেন।বর্তমানে ঐ মামলাটি তদন্তধীন রয়েছে। ইতিমধ্যে স্থানীয় রুহুল আমিন ও সুরত সানাকে দিয়ে উক্ত ইউপি সদস্য আমার ও আমার স্ত্রী কোহিনুর বেগমের নামে একটি মিথ্যা মামলা দাযের করেছে। ঐ মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে তার সাথে আমরা কোন ভাবেই জড়িত নেই। গত ৩ জানুয়ারি আমি ও আমার স্ত্রী মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানী করার বিষয়টি উক্ত ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূরের নিকট জানতে চাইলে তিনি আমাদের বিভিন্ন  অশালীন কথা বলে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিতে আমাদের বিরুদ্ধে এ সকল ভিত্তীহীন অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মিজানুর রহমান কহিনুর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার ও ভিত্তিহীন দাবি করে বলেন, নির্বাচনের পর থেকে আমাকে একটি পক্ষ আমার সম্মান হানি ও আমার কাজে বাধা গ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের হাতিয়ার হিসাবে কাজ করছে এই শফিকুল ইসলাম সানা 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার