ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দৈনিক দেশসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৪:৩৭

খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক খোন্দকার আবু নুরাইন মাকুল এর মাতা এবং মরহুম আব্দুল ওয়াহেদ খোন্দকারের সহধর্মিনী মফিদা খাতুনের জানাজা ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বাদ জোহর ভুটিয়ারগাদি সরকারি প্রাথমিক স্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমার স্বামী আব্দুল ওয়াহেদ খোন্দকারের কবরের পাশে মরহুামর মরদেহ দাফন করা হয়। জানাজার আগে হাটের রাস্তার বাসায় তার মরদেহ কিছুক্ষণ রাখা হয়।

জানাজায় বিশিষ্ট সমাজসেবক মোঃ হাফিজ ফারুক,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু,হিলু মিয়া,আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান মাসুম,পুত্র আবু নুরাইন খোন্দকার মাকুল, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।প্রসঙ্গত, খোন্দকার আবু নুরাইন মাকুল এর মাতা মফিদা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারনে গতকাল বুধবার রাতে তার কন্যার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দৈনিক দেশসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক খোন্দকার আবু নুরাইন মাকুল এর মাতা মফিদা খাতুনের মৃত্যুতে দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মোঃ মাহাবুব আলম সোহাগসহ দৈনিক দেশসংযোগ পত্রিকার পরিবারে সকল সদস্য,ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম এবং ঝিনাইদহ চুলাঘর প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাজায় মরহুমার পুত্র আবু নুরাইন খোন্দকার মাকুল দৈনিক দেশসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক  তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক