যমুনায় কোরবানির গরু ডাকাতির চেষ্টা : দুই যুবক গ্রেফতার
কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা চরাঞ্চলে কোরবানির গরু ছিনতাইসহ নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড, দৌরাত্মের ঘটনা বেড়েই চলছিল। তারমধ্যে কোরবানি ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠে চরাঞ্চলবাসীরা। এমন কর্মকাণ্ডে রোধে ভূঞাপুর থানা পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরইধারাবাহিকতায় গত শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে অভিযান চালায় কয়েক সদস্যের পুলিশের একটি টিম।
যমুনা চরাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল এলাকা থেকে দুই ছিনতাই ও ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী গ্রামের আব্দুল হাকিমের ছেলে সবুজ মিয়া ওরফে বাবু (২২) ও আব্দুল আজিজের ছেলে আলতাফ হোসেন (২৫)। এসময় তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র রাম দা, বাঁশের লাঠি, পাম্প মেশিনের হ্যান্ডেল, পাখা, ও লোহার রড জব্দ করেন পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক টিটু চৌধুরী এ ঘটনায় বাদী হয়ে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি বলেন- উপজেলার যমুনা চরাঞ্চলে স্থানীয় ডাকাত আলমের সহযোগিতায় চুরি, ছিনতাই ও ডাকাতিমূলক কর্মকাণ্ড করে আসছিল তারা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে হয় ওই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপ-পরিদর্শক টিটু চৌধুরী আরও বলেন- এসময় তাদের প্রধান আলমসহ আরও পাঁচ সহযোগি পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে ডাকাতি করার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে থানা পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের শনিবার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল