ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৩ দুপুর ৪:৫৭
চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার (৬ জানুয়ারি)  উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, অন্যান অতিথির মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
 
শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক যুবলীগের প্রবক্তা কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনা অনুযায়ী যুবলীগ সারাদেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ জন্মস্থান মিরসরাই উপজেলায় শীতার্ত মানুষের জন্য শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আওয়ামী লীগ সরকার অতীতে অসহায় মানুষের পাশে ছিলো বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত