মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০, বোমা বিস্ফোরণ, ঘর বাড়ি ভাংচুর
মাদারীপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর চালানো হয়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
নিহত কামাল মাদবর (৫০) গাছবাড়িয়া গ্রামের সলেমান মাদবরের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবর খানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের সমর্থক কামাল মাদবরকে এলোপাথারি ভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় উদ্ধার করে আহত কামালকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংঘর্ষ চলাকালে কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর চালানো হয়। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী সকালের সময়কে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নিহত কামাল মাদবরের পরিবার থেকে মামলা দিলেই আমরা মামলা গ্রহণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা