আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় পাটগ্রামে জেলা ইজতেমা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে তিনদিনের জেলা ইজতেমা। শনিবার বেলা সাড়ে বারো টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মোনাজাত শেষে মুসল্লিরা ইজতেমা মাঠে যোহরের নামাজ আদায় করেন। আখেরি মোনাজাতের দোওয়া পড়ান ঢাকা কাকরাইল তাবলীগ জামাতের সুরা সদস্য মুরব্বী মুফতি বোরহান উদ্দিন।
পাটগ্রাম উপজেলার ধরলা নদীর তীরে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যদিয়ে ওই ইজতেমা শুরু হয়। আয়োজকদের মতে- আখেরি মোনাজাতে দুই লক্ষাধিক মানুষ অংশ নেয়। তিনদিনে ইজতেমা মাঠে লক্ষাধিক মানুষ অবস্থান করেন।
তিনদিনের ওই ইজতেমায় বয়ান করেন, তাবলীগ জামায়াতের মুরব্বী ঢাকা কাকরাইল, ভারত, ইন্দোনেশিয়া ও অন্যান্য আলেম ওলামাগণ। এ জেলা ইজতেমা হতে ১১ টি তাবলিগের দল বের হয়েছে। এরমধ্যে ৪০ দিনের (এক চিল্লা) জন্য ৮ টি ও ১২০ দিনের (৩ চিল্লা) জন্য ৩ টি দল বের হয়েছে। তাবলিগের লালমনিরহাট জেলা আমীর সহিদার রহমান বলেন,গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমা শুরু হয়। সুশৃঙ্খল পরিবেশে শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় তিনদিনের জেলা ইজতেমা।
প্রীতি / প্রীতি
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন