ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা ইজতেমা শেষ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-১-২০২৩ রাত ৯:৪৫

উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রামে শুরু হওয়া তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা দেশ ও জাতির কল্যানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। 

শনিবার (৭জানুয়ারী) দুপুরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের কান্নায় ভারি হয়ে আখেরি মোনাজাত সম্পন্ন হয়। 

তীব্র ঠান্ডার মধ্যে এতে বিভিন্ন জেলা থেকে আগত ও ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিশিষ্ট ইসলামী বক্তারা অংশ নেন। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ফজর থেকে ধরলা নদীর তীরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।  

মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ'র শান্তি কামনা, মহামারী থেকে পরিত্রাণ ও আসন্ন বিশ্ব ইজতেমার সফলতা কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা বোরহানউদ্দিন। নদীর তীরে বালু ভর্তি এলাকায় বিশাল তাবু টাঙ্গিয়ে ইজতেমার জায়গা করা হয়। দূর দুরান্ত থেকে আগত মুসল্লীরা কাথা-কম্বল নিয়ে এতে অবস্থান নেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

স্থানীয় মুরুব্বীরা জানান, দীর্ঘ ২৪ বছর পর পাটগ্রাম পৌর এলাকায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে প্রতিবছর লালমনিরহাট সদরেই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হতো বলে জানা গেছে।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা সফল করতে উপজেলা প্রশাসন সবরকম সহযোগিতা করেছে। শান্তি শৃঙ্খলায় সফলভাবে শেষ করতে পারছি সেজন্য শুকরিয়া আদায় করছি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আখেরী মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন।

সুজন / সুজন

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন

মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে