ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ২:১৭

মাগুরাতে শনিবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হল মাগুরা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির নির্বাচন। সর্বমোট ১৫০ জন ভোটারের ভোট গ্রহণের মধ্য দিয়ে উক্ত নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

সকাল ১০ টায় এই ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। বারবার নির্বাচিত সভাপতি মীর আবু সাঈদ বাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক ভোটের ব্যবধানে পুন:রায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট ১০৬ ভোট পেয়েছেন। 

তিনি বিগত পরপর ০৬ বার এই সভাপতি পদে নির্বাচিত হয়ে আসছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সৈয়দ আমীর আলীর প্রাপ্য ভোট সংখ্যা ১১। সাধারণ সম্পাদক পদে মোঃ ইসহাক হোসেন মল্লিক ১০৮ ভোট, যুগ্মসাধারণ সম্পাদক বিকাশ বৈদ্য ৭৬ ভোট, সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার ৮৫ ভোট, অর্থ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রিপু ৩৯ ভোট, দত্তক সম্পাদক মীর মোশারফ হোসেন ও সড়ক সম্পাদক মোঃ মনিরুল মল্লিক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সভাপতি মীর আবু সাঈদ বলেন, মাগুরা বাস- মিনিবাস মালিক গ্রুপের এই নির্বাচনটি একটি প্রাণবন্ত নির্বাচন হয়েছে। নির্বাচিত কমিটির সকল সদস্য আমার কাছে অনেক মূল্যবান ভূমিকা পালন করে। অতীতেও আমি সভাপতি নির্বাচিত ছিলাম, সবার ভালবাসায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছি। তিনি সমিতির অন্যান্য সদস্যদের নিয়ে মাগুরা জেলার সকল বাস ও মিনি বাস স্টাফ সহ মালিকদের সেবায় নিজেকে উৎসর্গ করার মনোবাসনা ব্যক্ত করেন এবং পাশাপাশি দৈনিক "সকালের সময়" পত্রিকার সার্বিক সাফল্য কামনা করেন।

প্রীতি / প্রীতি

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা