মুরাদনগরে ফসলী জমির সাথে শত্রুতা করে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা
দুই মাস আগে জমিতে চাষ শুরু করি, ব্যাংক লোন নিয়ে জমিতে সব টাকা খরচ করি। আশা ছিল এখান থেকে কিছু আয় হলে কষ্টের সংসারে পরিবার নিয়ে কিছুটা হলেও সুখে শান্তিতে দিন যাপন করব। রাতের আধারে কে বা কাহারা আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে আমি এদের উপযুক্ত বিচার চাই, ভবিষ্যতে যাতে আর কারোর এমন ক্ষতি না হয় এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিরিহ পেয়ে আমার সাথে এমনটা করেছে, এখন আমি পরিবার নিয়ে কীভাবে চলবো? কান্না বিজড়িত কণ্ঠে এমনটাই বলছিলেন ফসলি জমির মালিক বিল্লাল হোসেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউপি'র আমপাল গ্রামে গতকাল গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় কৃষক মোহাম্মদ বিল্লাল হোসেনের বিশ শতাংশ জমি কেটে গুঁড়িয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী। ফলে নিজেদের জমি নিয়ে চিন্তায় রয়েছে আশেপাশের সকল কৃষকরা। জমির ফসল নষ্ট করে দেওয়ায় ব্যাংক লোন নেওয়া টাকা পরিশোধ করতে বিপাকে পরেছেন কৃষক বিল্লাল।
স্থানীয় ইউপি সদস্য বলেন, সকালে ঘটনাটি শোনার পরেই আমি বিল্লাল এর জমি দেখেছি। পূর্ব শত্রুতার কারণেই এই কাজটি হয়েছে এটা আমি নিশ্চিত। আগেও তার ধানের জমি নষ্ট করা হয়েছিল সে বিষয়ে তখন আমাকে কিছু জানানো হয়নি। আমি চাই প্রকৃত দোষীরা প্রকাশ্যে আসুক, তাদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
Link Copied