ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র শীত : দিল্লিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ১১:৩২

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি সরকার বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে। দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তা জারি করেছে। রাজ্যগুলোর জন্য জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা।

দিল্লিতে প্রতিদিনই শীতের রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯ ডিগ্রি। গত তিন দিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হিলি স্টেশনের চেয়ে কম রেকর্ড করা হয়েছে। শনিবার দিল্লিসহ পুরো উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দিল্লির অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সফদারজং অবজারভেটরি, দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র, সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গা এবং জম্মু ও কাশ্মিরের কিছু পর্যটন স্থানের চেয়ে কম। শৈত্যপ্রবাহের কারণে মধ্য দিল্লির রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের