ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ২:৫৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষকসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ ৯ জানুয়ারী সোমবার সকাল এগারটার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত দুজনের মধ্যে  একজন মধ্য বয়সী নারী  এবং তার নাম  দুলালী বেগম।সে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগারী গ্রামের আবু বক্কর মন্ডলের স্ত্রী।নিহত অপরজন সাফিয়া খাতুন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক। মুরহুমের নাম রশিদুল ইসলাম রুবেল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান,উল্লেখিত সময়ে বিপরীত  মুখী একটি বালুবাহী ট্রাক ও ইজিবাইক ঐ স্থানে পৌছিলে সংঘর্ষ হয়।এতে ইজিবাইকে থাকা যাত্রীরা আক্রান্ত হয়।আক্রান্ত যাত্রীদের মধ্যে দুলালী বেগমের ঘটনাস্থালেই মৃত্যু হয় এবং স্কুল শিক্ষক রশিদুল হাসপাতালে পাঠানোর পর মৃত্যুর খবর পাওয়া যায়। অন্যান্য ৫ জন যাত্রী আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক যাত্রীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।
 
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিনজানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই হাইওয়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ যায় এবং উদ্ধারকাজ পরিচালনা করে। তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
সংযুক্ত ছবিতে নিহত স্কুল শিক্ষক-রশিদুল ইসলাম রুবেল ও দূর্ঘটনা কবলিত ইজিবাইক।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান