নাজিরপুরে বাংলা ড্রেজার দিয়ে প্রকল্প কর্মসূচী বাস্তবায়ন
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের গাওখালি বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা সহ বিলাঞ্চলের নদী ও খালে অবৈধ পন্থায় বানানো বাংলা ড্রেজার স্থাপন করে অবাধে বালু উত্তোলন করে বাস্তবায়ন করা হচ্ছে চল্লিশ দিনের কর্মসূচী। ফলে বৃদ্ধি পেয়েছে নদী ও খাল তীরবর্তী এলাকায় ভাঙ্গন। ভাঙ্গনের কবলে পড়ে এ এলাকার নদী ও খাল তীরবর্তী স্কুল,মাদ্রাসা,বাসস্থান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুকিঁর মুখে রয়েছে। শীত মৌসুমে নদীর পানি নিচে নেমে যাওয়ায় ভাঙ্গন বেশী বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা কাবিখা,কাবিটা,টিআর,চল্লিশ দিনের কর্মসুচি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প সিপিসিরা অল্প খরচে এ বাংলা ড্রেজার ব্যবহার করে। এতে ক্ষোভে ফুসঁছেন স্থানীয় এলাকাবাসী ও চল্লিশ দিন কর্মসূচীর শ্রমিকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় গাওখালি খেয়াঘাট সংলগ্ন পাকুরিয়া রাস্তায় চল্লিশ দিনের একটি প্রকল্পের কাজ এ বাংলা ড্রেজার দিয়ে নদী থেকে বালু কেটে বাস্তবায়ন করছে এ কাজের সিপিসি ইউপি সদস্য মো, বাবুল সিকদার। তিনি জানান, মাটি সংকটের কারনে এলাকাবাসীর অনুমতিক্রমে এ ড্রেজার দিয়ে কাজ করাচ্ছি। এ ছাড়া ও দেউলবাড়ি জসিমাবাদ হতে ছলেমান মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি সিপিসি সংরক্ষিত নারী সদস্য সুনিতী রানী সূতার একই প্রক্রিয়ায় বাস্তবায়ন করে।
সুনিতী সূতার জানান, কাজটির সিপিসি আমি, রনজিৎ চৌকিদারের বাংলা ড্রেজার দিয়ে কাজ করানো হয়েছে, তবে কাজটি মোস্তফা ও চেয়ারম্যান করিয়েছেন।
এ ছাড়া ও জানা যায়, ড্রেজার মালিক তাজুল বেপারী, আবু সালেহ খলিফা,নাজির হোসেন সেখ,রনজিৎ চৌকিদার,আলামিন,ইমরান,পরিতোষ,মা
দেউলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলম বাবুল জানান, আমি বর্তমানে ঢাকায় রয়েছি। পাকুরিয়া চল্লিশ দিনের প্রকল্পের সিপিসি মো. বাবুল সিকদার। তার সাথে যোগাযোগ করেন।
এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল হোসেন জানান, বাংলা ড্রেজার দিয়ে চল্লিশ দিনের কর্মসূচী বাস্তবায়ন করাতো দুরের কথা,নদী বা খালে বাংলা ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন সর্ম্পূন অবৈধ। এতে নদী ও খালের পাড়ের স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা থাকে।
উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস জানান,বাংলা ড্রেজার দিয়ে চল্লিশ দিনের কর্মসূচী বাস্তবায়ন করার কোন সুযোগ নেই। আপনি সঠিক তথ্য দিলে আমি মোবাইল র্কোট করতে ইচ্ছুক।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত