কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করলেন এমপি বাবু
খুলনার কয়রা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য ২১ জন অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে।রবিবার বিকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমিনুর রহমান এর সভাপতিত্বে এই চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এসময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা।এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি কয়রায়- পাইকগাছার প্রায় ১২০০ অসহায় মানুষের জন্য ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করে। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,কয়রা থানার অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা (বিপিএম), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজলা আওয়ামীলের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়,ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সরদার নূরুল ইসলাম কোম্পানী, জিয়াউর রহমান জুয়েল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।এই চেক হাতে পেয়ে অসহায় মানুষরা আনন্দ প্রকাশ করেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’