অসহায়দের মাঝে ইবির অর্থনীতি ক্লাবের শীতবস্ত্র বিতরণ
দেশে চলছে প্রচণ্ড শীত। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষেরা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাব।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের অর্থনীতি বিভাগের করিডরে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
এসময় অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেন ভূইয়া, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ। এছাড়াও প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক পার্থ সারথি লস্কর, আব্দুল জলিল শতাপাঠান,
শাহেদ আহমেদ, মিথিলা তানজিল, শামীমা নাসরিনসহ বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, সীমিত পরিসর হলেও এই প্রচন্ড শীতের মাঝে শীতার্তদের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা তো সবসময় চাই দুঃস্থদের পাশে দাঁড়াতে। আর এটা আমাদের নৈতিক দায়িত্ব। অর্থনীতি ক্লাবের উদ্যোগে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ উদ্যোগ নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে সামনে আরো কিছু কম্বল দেওয়ার। এ কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই