ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘন কুয়াশায় দিল্লিতে প্লেনের শিডিউল বিপর্যয়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ১১:২৩

ঘন কুয়াশার কারণে দিল্লিতে প্লেনের ব্যাপক শিডিউল বিপর্যয় হয়েছে। কুয়াশায় দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় কারণে অন্তত ৭০টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকালে কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের  ৫০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। একইসঙ্গে ১৮টি ফ্লাইটকে অবতরণের জন্য বিলম্ব করতে হয়েছে। যদিও সোমবার (৯ জানুয়ারি) রাতে যাত্রীদের তাদের ফ্লাইটের শিডিউল ফের চেক করার জন্য সতর্ক করে বার্তা দিয়েছিল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুধু প্লেন নয়, ঘন কুয়াশার কারণে ট্রেন সার্ভিসও বাধাগ্রস্ত হয়েছে। অন্তত ৩৯টি ট্রেন গন্তব্যের উদ্দেশে দেরিতে ছেড়ে গেছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে ভারতের রাজধানী দিল্লির সড়কে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যায়। 

তবে গত কয়েকদিনের তুলনায় দিল্লির তাপমাত্রার উন্নতি হয়েছে বলে জানিয়েছে সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সকালে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েকদিন ধরে ছিল ২ থেকে ৪ ডিগ্রির মধ্যে।

এমএসএম / এমএসএম

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের